বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

তাড়াশে ঈদগাহ মাঠের জায়গা নিয়ে সংঘর্ষ

  • আপডেট সময় সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৭.০১ পিএম


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের তাড়াশে ঈদগাহ মাঠ দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদগাহ মাঠের কিছু অংশে সরকারি সম্পত্তি রয়েছে। কিন্তু মাঠের পার্শ্ববর্তী ইউসুব আলী ও তার লোকজন সেটা নিজেদের দাবি করে বারবার দখলের চেষ্টা করেন। এ নিয়ে ইদ্রিস আলী বাধা দেওয়ায় তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সার্ভেয়ার দিয়ে জায়গা মাপার সময় বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতরা হলেন একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে ইদ্রিস আলী (৫০), তার ছেলে জাকির হোসেন (৩২), মৃত আব্দুস সালামের ছেলে আলম সরকার (৩০) এবং মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুল লতিফ (৩০)।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে উভয় পক্ষকে শান্ত করা হয়। সেই সঙ্গে উত্তেজনা পরিস্থিতি এড়াতে বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেননি বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com