বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে ‎“গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিক্ষক নাকি জুয়াড়ী? সিরাজগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ জুয়ার আড্ডায় পরিণত হওয়ার অভিযোগ পুলিশও জানে না মহাসড়কে এগুলো বৈধ না অবৈধ? সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

তাড়াশে কৃষকের আট লাখ টাকা মূল্যের পাঁচটি গরু চুরি

  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৬.৫৭ পিএম
ছবি: সংগ্রহীত

তাড়াশ সংবাদদাতা॥

সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙ্গে আট লাখ টাকা মূল্যের ৫টি গরু চুরি করে নিয়েছে চোরের দল।

শনিবার (২০ জানুয়ারী) গভীর রাতে উপজেলার ইউনিয়নের নওগাঁ ইউনিয়নের কালিদাসনীলি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য গাজীউর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, কালিদাসনীলি গ্রামের কৃষক আজাদ ও মুজিবর রহমান প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোন সময় চোরের দল তার গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৫টি ষাড় গরু চুরি করে নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মুল্যে ৮ লক্ষ টাকা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক আজাদ বলেন, চুরি যাওয়া গরুগুলো খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন হাটে লোক পাঠিয়েছি। আমরা সর্বস্বান্ত হয়ে গেলাম। কিভাবে ছেলে মেয়েদের নিয়ে দিন কাটাবো বুঝতে পারছি না।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গরুগুলো নিয়ে চোরের দল মাঠের মধ্যে দিয়ে পালিয়েছে।

ওসি আরও জানান, প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের গ্রাম পুলিশ দিয়ে এলাকা পাহারা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি পুলিশের পাহারা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com