বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

তাড়াশে শামুক নিধনের অভিযোগে ৮ জনকে জরিমানা, মামলা

  • আপডেট সময় বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৩.৩৭ পিএম
ছবি: টিডিএস


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের তাড়াশে শামুক নিধনের অভিযোগে আটজনকে দুই হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

আসামিরা হলেন– উপজেলার দিঘি সগুনা গ্রামের আবুল কালাম, বেল্লাল হোসেন, আসলাম হোসেন, কুন্দইল গ্রামের শাকিল হোসেন, সাব্বির হোসেন, আসলাম হোসেন-২, আবদুর রাজ্জাক ও রিপন হোসেন।

মঙ্গলবার উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল ব্রিজ এলাকায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন। পরে তিনি সাংবাদিকদের জানান, আট ব্যক্তিকে জরিমানা ও তাদের কাছ থেকে জব্দ করা শামুক চলনবিলে অবমুক্ত করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

তাড়াশের হামকুড়িয়া, কুন্দইল, ভেটুযা, দিঘি সগুনা, মাগুড়াবিনোদ, বিলনাদো, মাকড়শোন, কামারশোন, সিংড়ার বেড়াবাড়ি, পানলী, বিয়াস, উল্লাপাড়ার খাদুলী, উধুনিয়া, বেতকান্দি, পাঙ্গাসি, পাবনার চাটমোহরের হান্ডিয়াল, কাটেঙ্গা, ডেফলচড়া, স্থল, গুরুদাসপুরের বিলশা, রুহাইসহ আট উপজেলার চলনবিলের অন্তত ৪৮টি পয়েন্টে শামুক সংগ্রহ করেন ১৩০-১৩৫ জন। বর্ষা মৌসুমে বাড়তি আয়ের জন্য তারা এগুলো চিংড়ি ঘের, হাঁসের খামার, পোলট্রি খাদ্য ও চুন তৈরির কারখানায় বিক্রি করেন।

পরিবেশবাদীদের অভিযোগ, অপরিকল্পিতভাবে শামুক আহরণের কারণে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। প্রকৃতির খাদ্যশৃঙ্খলায় বিরূপ প্রভাব পড়ছে। জমির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com