বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

তাড়াশে স্বামী-স্ত্রী ও মেয়েকে গলা কেটে হত্যা

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪, ১২.২৯ পিএম
ছবি: সংগ্রহীত

সিরাজগঞ্জের তাড়াশে স্বামী-স্ত্রী ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তাড়াশ সংবাদদাতা॥

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোরে তাড়াশ পৌর শহ‌রের বারোয়ারী বটতলা মহল্লার তিনতলা ভবনের দোতলার ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

রোববার (২৮ জানুয়ারি) রাত থেকে সোমবার (২৯ জানুয়ারি) দিনের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে।

হত্যার পর দুর্বৃত্তরা ফ্ল্যাটের সদর দরজায় তালা দিয়ে পালিয়ে গেছে।

নিহতরা হলেন- তাড়াশ পৌর এলাকার কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী পারমিতা সরকার তুষি (১৫)।

পুলিশ জানায়, স্বজনরা দুদিন ধরে বিকাশদের খোঁজ করছিলেন এবং মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। কিন্তু তাদের কোনো সন্ধান না পেয়ে তারা পুলিশে খবর দেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. নূরে আলম বলেন, সোমবার রাত ৩টার দিকে পুলিশ গিয়ে ওই ফ্ল্যাট তালাবদ্ধ দেখতে পায়। পরে তালা ভেঙে ভেতরে ঢুকলে মেঝেতে ও বিছানায় তিনজনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা কৌশলে ফ্ল্যাটে ঢুকে তিনজনকে হত্যা করে ফ্ল্যাটের দরজায় তালা ঝুলিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com