বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা

তিন জেলায় নতুন ডিসি

  • আপডেট সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ২.৫৬ পিএম


স্টাফ রিপোর্টার॥



তিন জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রামের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন নওগাঁর বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। তিনি চট্টগ্রামের বর্তমান ডিসি ফরিদা খানমের স্থলাভিষিক্ত হয়েছেন।

অন্যদিকে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান ডিসি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন।

এ ছাড়া নওগাঁয় নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মিজ মনিরা হক।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তবে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রাম ও নরসিংদীর দুই ডিসিকে বদলি করে নতুন দায়িত্বে পদায়নের বিষয়ে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com