বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী দীর্ঘ সাড়ে ১৭ বছর কারাবাসের পরও রাজনৈতিক জনপ্রিয়তায় অটুট মামুন শাহজাদপুরে বিআরডিবির উদ্যোগে সমিতির সদস্যদের ঋণ ও গাছের চারা বিতরণ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইফুর রহমানের বিরুদ্ধে সম্পদের পাহাড় ও ঠিকাদারি সিন্ডিকেট গড়ার অভিযোগ ভুল বিদ্যুৎ বিল: গ্রাহকের কাছে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত আদালত থেকে বেরিয়ে তিশা বললেন, ‘দরকার হলে আরও পাঁচবার আসব’

তিন মাসে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১.৩০ পিএম

টিডিএস ডেস্ক



বিএনপি দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে জনগণকে সাথে নিয়ে সংগ্রাম-আন্দোলন চালিযে যাবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া রাষ্ট্রের বিভিন্ন সংস্কার পদক্ষেপে বর্তমান সরকার কার্যকরী ভূমিকা রাখছে বলেও তিনি জানান।

মির্জা ফখরুল বলেন, বিএনপি সংগ্রাম করছে, লড়াই করছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিলো, তারা নির্যাতন নিপীড়ন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলো, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলো। কিন্তু আল্লাহর রহমতে এই ফ্যাসিস্ট সরকার ও তাদের আধিপত্যবাদকে পরাজিত করা হয় তৃতীয় বারের মতো।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকালে সাবেক প্রেসিডেন্ট শহিদ জিয়ার সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব সাংবাদিকদের এ কথা বলেন। এসময় তিনি বলেন, আজকে শপথ নিয়েছে বিএনপি কর্মীরা, জনগণকে সাথে নিয়ে আধিপত্যবাদকে রুখে দিয়ে স্বাধীনতা অক্ষুণ্ন রাখবো, সংগ্রাম ও আন্দোলন চালিযে যাবে।

‘অন্তর্বর্তী সরকার তিন মাসে কোনো কার্যকরী ভূমিকা রাখতে পেরেছে?’ সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, অবশ্যই বর্তমান সরকার কার্যকরী ভূমিকা রেখেছে, অনেকগুলো কাজ করেছে তারা। সবাই যদি সহযোগিতা করে এই সরকারকে তাহলে উপযুক্ত ও যৌক্তিক সময়ে তারা নির্বাচন দিলে জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে তা পূরণে সক্ষম হবে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com