শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তাড়াশে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় সাংবাদিক মিলু গ্রেপ্তার দিল্লিতে হাইকোর্ট ও বিমানবন্দরসহ একাধিক স্থানে বোমা হামলার হুমকি চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: মীর শাহে আলম ৯ শ্রমিকের মৃত্যু: গত মাসেই নিরাপত্তা ত্রুটির অভিযোগে মামলা হয়েছিল ফেরদৌস স্টিলের বিরুদ্ধে বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা তিন বছর পর নিখোঁজ স্কুলছাত্র হত্যা রহস্য উন্মোচন, সিআইডির হাতে মূল আসামি গ্রেপ্তার অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা

দিল্লিতে হাইকোর্ট ও বিমানবন্দরসহ একাধিক স্থানে বোমা হামলার হুমকি

  • আপডেট সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৬.৩৬ পিএম
Collected Image

নিউজ ডেস্ক



ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক আগের দিন রাজধানী নয়াদিল্লির হাইকোর্ট ও ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

‘খালিস্তান’ পরিচয়ে পাঠানো এক হুমকিমূলক ইমেইল বার্তায় রাজধানীর কয়েকটি কৌশলগত পয়েন্টে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনার কথা বলা হয়।

“ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @২:১১ পিএম” শিরোনামে পাঠানো ওই ইমেইলে উল্লেখ করা হয়, শনিবার দুপুর ২টা ১১ মিনিটে দিল্লি হাইকোর্টে প্রথম বিস্ফোরণ ঘটানো হবে। এর ঠিক এক ঘণ্টা পর বিভিন্ন জেলা আদালতেও হামলা চালানো হবে। এছাড়া ইমেইল বার্তায় দিল্লিকে তথাকথিত ‘খালিস্তান’-এ পরিণত করার হুমকিও দেওয়া হয়।

আদালতগুলোতে বিচারাধীন মামলার সমালোচনা করে ইমেইলে দাবি করা হয়, “দিল্লির বিচারালয়গুলোতে কেবল শিখ সম্প্রদায়ভুক্তদের বিরুদ্ধে পক্ষপাতমূলক বিচার চলছে।” একই সঙ্গে স্বাধীন শিখ রাষ্ট্রের সমর্থনে আন্দোলনরত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘খালিস্তান’-এর সদস্যরা ইতোমধ্যেই দিল্লিতে অবস্থান করছেন বলে ইমেইলে দাবি করা হয়।

ইমেইল বার্তায় দিল্লি হাইকোর্ট ও ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরের টার্মিনাল-৩ ছাড়াও জামনগর হাউজ, ঝাণ্ডেওয়ালান ভবন, সাকেত কার্যালয়, জেলা প্রশাসকের (ডিএম) কার্যালয় এবং দিল্লি ক্যান্টনমেন্টের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের (এসডিএম) কার্যালয়সহ আরও অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে হামলার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি দিল্লি মেট্রো ও আমবালাগামী ট্রেনগুলোতেও নাশকতার ইঙ্গিত রয়েছে।

ঘটনা জানার পরপরই সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চিহ্নিত স্থানগুলোতে ফায়ার সার্ভিস ও বোম্ব স্কোয়াড পাঠানো হয়। তবে পুলিশ জানায়, প্রাথমিক তল্লাশি ও তদন্তে এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু বা হুমকির সত্যতা পাওয়া যায়নি। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com