বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

দুই কোটি টাকা পরিশোধ, অতপর জামিন পেলেন মোস্তফা গ্রুপের পরিচালক

  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৯.০৩ এএম

এফবিডি ডেস্ক॥

জামিন পেয়েছেন মোস্তফা গ্রুপের ভাইস চেয়ারম্যানসহ ছয় পরিচালক। তবে তার আগে পরিশোধ করতে হয়েছে দুই কোটি টাকা। এক্সিম ব্যাংকের করা মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। সে মামলা থেকে জামিন পেতে গত ২৭ নভেম্বর ২ কোটি টাকা পরিশোধ করে গ্রুপটি।

মোস্তফা গ্রুপের ভাইস চেয়ারম্যান শফিক উদ্দিন ছাড়া অন্য পাঁচ পরিচালকের মধ্যে রয়েছেন হেফাজতুর রহমান, জহির উদ্দিন, কামাল উদ্দিন, কফিল উদ্দিন এবং রফিক উদ্দিন।

৫৯ কোটি ৩০ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ের জন্য মোস্তফা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মেসার্স মনোয়ারা করপোরেশনের বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে জারি মামলা করে এক্সিম ব্যাংক।

দীর্ঘ সাত বছর ব্যাংকের বিপুল এই অর্থ পরিশোধ না করায় গত ৬ অক্টোবর মোস্তফা গ্রুপের ছয় ভাইয়ের বিরুদ্ধে পাঁচ মাসের সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে অর্থ ঋণ আদালত চট্টগ্রাম। সেই আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রিট মামলা করে আসামিপক্ষ। তবে ব্যাংকের আপিলের কারণে অর্থ ঋণ আদালতের আদেশ পুনর্বহাল করা হয়।

এক্সিম ব্যাংক পুনরায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর আবেদন করলে গত ২৯ নভেম্বরের মধ্যে ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান। আদেশ মোতাবেক গত ২৭ নভেম্বর ২ কোটি টাকা পরিশোধ করে মোস্তফা গ্রুপ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com