বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

দুদকের হাতে গ্রেপ্তার তেজগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৯.৪৫ এএম

এফবিডি ডেস্ক॥

দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি তেজগাঁও খানা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আনিসুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল তাকে গ্রেপ্তার করে।

দুদকের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

দুদক সূত্র জানায়, গোপলগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ এবং সিরাজগঞ্জের ক্যাপ্টেন মনসুর আলী মেডিকেল কলেজে কেনাকাটায় দুর্নীতির অভিযোগে করা মামলায় আনিসুরকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে কোনো মামলামাল সরবরাহ করা ছাড়াই ৪৮ কোটি ৬৮ লাখ টাকা তুলে নিয়ে আত্মসাতের অভিযোগ আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com