বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

দুর্গাপূজায় এখন পর্যন্ত ৩৫টি অপ্রীতিকর ঘটনা, গ্রেপ্তার ১৭: আইজিপি

  • আপডেট সময় শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ১২.১৫ পিএম
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে যান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। ছবি: সংগৃহীত
আইজিপি বলেন, সারা দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে একসঙ্গে পূজা হচ্ছে। 
এখন পর্যন্ত ৩৫টি অপ্রীতিকর ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে।

টিডিএস ডেস্ক॥


দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আজ শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এই কথা বলেন।

আইজিপি বলেন, যা কিছু ঘটুক, আমরা ব্যবস্থা নেব। সামান্য কিছু ঘটনা ঘটেছে, চুরির ঘটনা ঘটেছে কিছু, মন্দিরে হামলা অপচেষ্টা হয়েছিল, সেগুলোকে আমরা প্রতিরোধ করেছি। আমরা পূজা শুরুর আগেই আপনাদের আশ্বস্ত করেছি; শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে।

তিনি বলেন, সারা দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে একসঙ্গে পূজা হচ্ছে। চলতি মাসের শুরু থেকে আজকে পর্যন্ত ৩৫টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় আমরা হয় সাধারণ ডায়েরি (জিডি) অথবা মামলা করেছি। ৩৫টি ঘটনায় আমরা ১১টি মামলা করেছি, ২৪টি জিডি হয়েছে। এর মধ্যে ছিল চারটি চুরির ঘটনা, বাকিগুলো সামান্য ভাঙচুর। যে ১৭ জন জড়িত ছিল, সেই অপরাধীদের আমরা গ্রেপ্তার করেছি।

পূজামণ্ডপে ইসলামী সংগীত পরিবেশন প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রামের ঘটনায় আমরা সংবাদ সম্মেলন করেছি। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল কি না, সেটি তদন্ত সাপেক্ষ বিষয়। অনেক সময় স্থানীয়ভাবে কিছু ঘটনা ঘটে থাকে, আগে এই ধরনের তথ্য ঢাকায় আসত না। প্রযুক্তির কারণে এখন আসছে। স্থানীয়ভাবে কিছু সমস্যার উদ্ভব হয়, স্থান-কাল-পাত্র ভেদে সেন্স অব প্রোপরশন অনুযায়ী কাজ করতে হবে। সেটির ব্যত্যয় হলে বড় আকার ধারণ করতে পারে।

আইজিপি আরো বলেন, যে সুযোগ আমাদের তৈরি হয়েছে নতুন বাংলাদেশ তৈরি করার। বাংলাদেশ পুলিশ আছে শান্তিপ্রিয় জনগণের পাশে। অধিকাংশ মানুষ শান্তিপ্রিয়, তারা শান্তি চায়, সমৃদ্ধি চায়। পশ্চিমবঙ্গে কিছু অপরাধী আছে, তাদের আমরা অবশ্যই আইনের আওতায় আনতে চাই।

তিনি বলেন, প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংবিধানস্বীকৃত। মুষ্টিমেয় কিছু অপরাধী ছাড়া বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। আমরা শান্তিপ্রিয় মানুষের পাশে রয়েছি। যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com