শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অন্যকে নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের সাফল্য: ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে শীর্ষ ছয়ে বাংলাদেশ জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু স্পিকারের সঙ্গে দেখা করলেন ফেরদৌসী মিষ্টি, পদত্যাগের প্রশ্নে বললেন ‘তদন্ত হোক’ জমি ঘুস: উপ-সচিবসহ পাঁচজনের নামে মামলা সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাট: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হাটিকুমরুলে মানববন্ধন দন্তচিকিৎসক, পানির লাইনের মিস্ত্রি যেভাবে উড়োজাহাজ ‘বিধ্বস্ত’ হওয়া ঠেকান ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত

  • আপডেট সময় শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪, ৫.১৪ পিএম
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সংবাদদাতা:

ঘন কুয়াশা ও কনকন শীতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। শুক্রবার (১২ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গত কয়েকদিন দুপুরের পর দেখা মিলছে সূর্যের। দিনের বেলায় বাতি জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

ঘন কুয়াশার কারণে দৃষ্টি সীমা কমে যাওয়ায় যানবাহন চলাচলের ক্ষেত্রে সর্তকতা অবলম্বনের তাগিদ দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

রকিবুল হাসান জানান, শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। এ সময় দৃষ্টি সীমা ছিল ৯০০ মিটার। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। দৃষ্টি সীমা ছিল ৫০০ মিটার। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গায় প্রচণ্ড শীতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন খেটে খাওয়া মানুষ। মানুষের পাশাপাশি কাবু হয়ে পড়েছে পশুপাখি। শীতের কারণে জেলায় সারাদিনের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।

 

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com