শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

নওগাঁয় বিপুল পরিমান গাঁজা-মদ ধ্বংস

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৭.৫২ পিএম


নওগাঁ প্রতিনিধি :



নওগাঁয় পুলিশের মাদক বিরোধী অভিযানে উদ্ধারকৃত বিপুল পরিমাণ গাঁজা ও মদ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫:০০ টায় নওগাঁ আদালত চত্বরে ৭৩ কেজি গাঁজা আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এছাড়া আরো ১৬ লিটার মদ ধ্বংস করা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান দিনার।

মাদক উদ্ধার সংক্রান্ত মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান, আবু তাহের ও মনিরুজ্জামান সহ অন্যরা উপস্থিত ছিলেন।

গত রোববার (২১ ডিসেম্বর) নওগাঁ শহরের হরিজন সুইপার কলোনিতে পুলিশের বিশেষ অভিযানে ৭৩ কেজি গাঁজা ও ১৬লিটার মদ উদ্ধার করা হয়েছিল। পরে আদালতের নির্দেশে উদ্ধারকৃত গাঁজা ও মদ ধ্বংস করা হয়।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com