বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই সংকট নিরসন, কীভাবে ? ব্যাখ্যা চায় কমিটি তথ্য অধিকার আইন: সচেতনতা বাড়লেও প্রয়োগে ভীতি ও ঘাটতি, আটকে আছে সাড়ে ৮০০-এর বেশি শুনানি একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জামায়াতের সাবেক এমপির জামাতা ডিবি হেফাজতে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই : স্বাস্থ্যমন্ত্রী রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলেও ব্যবস্থা: ডা. জাহেদ নিখোঁজ শিশুকে খুঁজছিল সবাই, ফুফুর কক্ষের বাক্সে পাওয়া গেল মরদেহ

নিখোঁজ শিশুকে খুঁজছিল সবাই, ফুফুর কক্ষের বাক্সে পাওয়া গেল মরদেহ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১.৪৭ পিএম
নিহত শিশু তায়িফা সুলতানা ছবি: সংগৃহীত

বান্দরবান প্রতিনিধি॥



বান্দরবানে ফুফুর কক্ষ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা তিনটার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুয়ালক বাজারসংলগ্ন ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে।

মরদেহ উদ্ধার হওয়া শিশুর নাম তায়িফা সুলতানা (৩)। সে ওই এলাকার ইলিয়াস খানের মেয়ে। এ ঘটনায় তার ফুফু নার্গিস সুলতানাকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল সকাল থেকে শিশু তায়িফা নিখোঁজ ছিল। খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবা ইলিয়াস খান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। ইলিয়াস খানের বাড়িতে সিসিটিভি ক্যামেরা ছিল। পরে পুলিশ ওই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখে, নার্গিস সুলাতানা শিশু তায়িফাকে তাঁর কক্ষে নিয়ে যাচ্ছে। এরপর নার্গিস সুলতানার কক্ষ তল্লাশি করে একটি বাক্সে তায়িফার লাশ পাওয়া যায়। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নার্গিস সুলতানা ভাতিজিকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছেন। তবে কী কারণে হত্যা করেছেন, তা বলেননি।

নিহত শিশুর পরিবারের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য বলেন, নার্গিস সুলতানা স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর ভাই ইলিয়াস খানের সঙ্গে একই বাড়িতে থাকেন। আপন ভাতিজিকে হত্যার ঘটনায় তাঁরা সবাই স্তম্ভিত। ভাইয়ের বৌয়ের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটানো হয়েছে বলে তাঁরা ধারণা করছেন। তবে হত্যা সম্পর্কে নার্গিস কোনো কিছু বলছেন না।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, সিসিটিভি ফুটেজ দেখে নার্গিস সুলতানার কক্ষে তল্লাশি করে একটি বাক্সে শিশু তায়িফা সুলতানার লাশ পাওয়া গেছে। তার লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর হত্যা মামলায় নার্গিস সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com