বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

নিরাপত্তা চেয়ে জিডি করেছেন সংসদ সদস্য সায়েদুল হক সুমন

  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০২৪, ১২.০৯ এএম
ছবি: সংগ্রহীত

স্টাফ রিপোর্টার॥

জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

শনিবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় জিডি করেন সুমন। বিষিয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী।

জিডিতে সুমন গত ২৭ জুন দিবাগত রাত ২টার দিকে চুনারিঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছ থেকে হোয়াটসঅ্যাপে একটি কল পাওয়ার কথা জানান।

সুমন লিখেছেন, ওসি তাকে জানান, অজ্ঞাত পরিচয় চার-পাঁচজনের একটি শক্তিশালী দল তাকে হত্যার পরিকল্পনা করছে। সুমনকে রাতে বাইরে বের না হয়ে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।

জিডিতে সুমন আরও উল্লেখ করেন, ওই গ্রুপের সদস্যদের পরিচয় জানতে চাইলে ওসি তাদের নাম প্রকাশ করেননি। এ কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com