বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে গণভোটে ‘না’ বলায় হট্টগোল, উত্তেজনা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৭.৪৪ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে একই মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানানোকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সহকারি রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের শেষের দিকে এ ঘটনা ঘটে।

এ সময় সেখানে উপস্থিত থাকা উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা সুমি বারবার হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে পরিস্থিতি শান্ত করেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিলটন প্রামাণিক বলেন, প্রশাসন ও প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন বিষয়ে বক্তব্য দেওয়ার সময় মঞ্চের একপাশে বসে থাকা কিছু লোকজন উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করেন। এ পরিস্থিতি চলতে থাকলে দেশে কোনো ভোট হবে না। এ সময় ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।

তিনি আরো বলেন, আমাদের দলের চেয়ারম্যান ‘না’ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

সেখানে আমি তো অন্য কিছু বলতে পারি না। একজন নাগরিক হিসেবে ‘হ্যাঁ’ অথবা ‘না’ দুইটি বিষয়েই ভোট চাইতে পারি, এতে অসুবিধা কিসের আমি বুঝতে পারছি না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com