মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

নীলফামারীতে সেমাই ফ্যাক্টরিতে আগুন

  • আপডেট সময় বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ১২.৪১ পিএম
ছবি: সংগ্রহীত

নীলফামারী সংবাদদাতা॥

নীলফামারী জেলার বিসিক শিল্পনগরীতে অবস্থিত একটি সেমাই ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সেমাই কারখানাটির সম্পূর্ণ মালামাল ও ঈদের জন্য তৈরি সেমাই পুড়ে গেছে।

মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

এলাকাবাসী জানান, একটি সেমাই তৈরির কারখানার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। সৈয়দপুর দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সৈয়দপুর দমকল বাহিনীর স্টেশন ইনচার্জ হামিদুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com