বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

নেপালে ১০ বাংলাদেশি গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬.৫৫ পিএম
তিনটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক॥



নেপালে সন্দেহজনক কর্মকাণ্ড ও ভিসা আইন লঙ্ঘনের অভিযোগে ১০ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুর পর্যটন এলাকা থামেলের তিনটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে তাদের নেপালের অভিবাসন দফতরে হস্তান্তর করা হয়।

নেপালি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে থামেলের ২৬ নম্বর ওয়ার্ডের হোটেল ঢাকা এক্সপ্রেস, হোটেল দি ভেদা ও হোটেল আল-রহমানে অভিযান চালানো হয়। পুলিশের ভাষ্য, এলাকায় কয়েকজন বাংলাদেশির বিশৃঙ্খলা ও সন্দেহজনক তৎপরতার খবর পাওয়ার পর এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন ফাহিমা আক্তার হাসান (৪৬), মাহমুদ (৪৮), মাহবুব হাসান (৪৫), রিপন মাহমুদ (৪৯), মো. কারামত আলী খান (৩০), সাইদুর রহমান (৩০), মো. খলিলুর রহমান (৫০), আরিফুর রহমান (২৮), মো. মারুফ মৃধা (৪২) ও মোহাম্মদ হানিফ মিয়া (৬৪)।

পুলিশ জানিয়েছে, তাদের সঙ্গে থাকা খাতুনে জান্নাত নামের এক নারী পালিয়ে গেছেন। তাকে ধরতে অভিযান চলছে।

নেপালের অভিবাসন দফতরের পরিচালক তিকারাম ঢাকাল বলেন, ‘আটককৃতদের বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত একজন নিজ ভিসার মেয়াদের চেয়ে অতিরিক্ত সময় ধরে (ওভার-স্টে) অবৈধভাবে অবস্থান করছিলেন। অন্য আসামিরা কী উদ্দেশ্যে অবস্থান করছিলেন এবং কী কাজে জড়িত ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।’

তদন্তকারীরা মানব পাচার, চাকরির প্রলোভন কিংবা অবৈধ অর্থ লেনদেনের কোনো চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে কি না, সেটিও খতিয়ে দেখছেন। তদন্ত শেষে জরিমানা, কারাদণ্ড বা দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হতে পারে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com