বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

পদ্মার ইলিশ হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ৮.২৪ এএম
File Photo

নিউজ ডেস্ক :

দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে পাচার হয়ে ভারতে ঢুকছে পদ্মার ইলিশ। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, পশ্চিমবঙ্গের বাজারে ইলিশের আকালের জেরে পাচারকারীদের কাছে পাচারের অন্যতম উপাদান হয়ে উঠেছে বাংলাদেশের পদ্মার ইলিশ।

হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে পাচার হয়ে পদ্মার ইলিশ ঢুকছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে। হাত বদলে সেই ইলিশের দাম দাঁড়াচ্ছে ১,৮০০-২,০০০ রুপি।

তবে চোরাপথে আসা ইলিশ খোলাবাজারে সাধারণত বিক্রির ঝুঁকি নিতে চান না ব্যবসায়ীরা। মূলত পাচারকারীদের সঙ্গে বিশেষভাবে যোগাযোগের মাধ্যমে মেলে এই বাংলাদেশি ইলিশ।

স্থানীয়দের একাংশের দাবি, বাংলাদেশ থেকে চোরাপথে আসা ইলিশ গোপনে মজুত করে দালালরা। এরপর মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা হলে সেই ইলিশ হাতবদল হয়। এমনকি বেশি টাকার বিনিময়ে এই ইলিশের হোম ডেলিভারিও হয়ে থাকে। তবে সবটাই হয় গোপনে।

সূত্র জানায়, মূলত কাঁটাতারবিহীন এলাকা দিয়েই প্যাকেটভর্তি ইলিশ আসে বাংলাদেশ থেকে। সেই ইলিশই মজুত করে দালালরা। এক দেড় কেজি ইলিশের দাম পড়ে প্রায় ১,৫০০ থেকে ২,০০০ রুপি।

প্রতিবেদনে বলা হয়, পাচার রুখতে যথেষ্ট তৎপর সীমান্তরক্ষী বাহিনী। তবুও চোরাপথে পাচার হয় বাংলাদেশি ইলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com