বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

পানিতে ডুবে প্রাণ গেল চাচা-ভাতিজির

  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮.৪২ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ পুরাতন পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো এরানদহ পুরাতন পাড়ার মেনহাজ আলীর মেয়ে আলফা খাতুন (৪) ও আলহাজ আলীর ছেলে হোসেন আলী (৫)। এরা দুজন সম্পর্কে চাচা-ভাতিজি।

স্থানীয় বাসিন্দা রাসেল রহমান জানান, ওই দুই শিশু বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে ওঠে। এরপর স্বজনরা তাদের উদ্ধার করে। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com