বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

পুলিশের অভিযানে ভারতীয় ঔষধসহ গ্রেপ্তার ২

  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৬.৪৯ পিএম
ছবি: সংগ্রহীত

খাগড়াছড়ি সংবাদদাতা॥

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ ভারতীয় ঔষধসহ সুজন ত্রিপুরা (২৪)উশাপ্রু মগ(২৪)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২২জানুয়ারি) মধ্যরাতে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার একটি চৌকস ও আভিযানিক টিম গাজীনগর জামে মসজিদ সংলগ্ন জনৈক নুরুল ইসলামের পানের দোকানের সামনে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারতীয় তৈরী ঔষধ (চোরাচালান পন্য) নিজ হেফাজতে রাখার দায়ে আসামী সুজন ত্রিপুরা(২৪), উশাপ্রু মগ(২৪)কে অবৈধ ভারতীয় দুই লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন ধরনের ঔষধসহ চোরাকারবারী ব্যবহৃত মোবাইল এবং একটি  ব্যবহৃত পুরাতন কালো রংয়ের প্লাটিনা ১০০ সিসি মোটর সাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন-সুজন ত্রিপুরা(২৪), মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়ন এর মাষ্টারপাড়া এলাকার তপন ত্রিপুরার ছেলে উশাপ্রু মগ(২৪)মাটিরাঙ্গা পৌরসভার ভূইয়াপাড়া এলাকার ছাথাউ কারবারি ছেলে।

মাটিরাঙ্গা থানা পুলিশ জানান, ঘটনাস্থল থেকে মোট ২১০ বক্স,০৯ প্যাকেট সর্বমোট দুই লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন ধরনের ঔষধসহ চোরাকারবারীদ্বয়ের  একটি ব্যবহৃত মোবাইল এবং একটি  ব্যবহৃত পুরাতন কালো রংয়ের প্লাটিনা ১০০ সিসি মোটর সাইকেল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামীদেরকে গ্রেপ্তার পূর্বক নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com