মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

প্রেমে হাবুডুবু, অতঃপর এমপি ও ক্রিকেটার বিয়ের পিঁড়িতে

  • আপডেট সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫.৫১ পিএম
ছবি: সংগৃহীত

টিডিএস ডেস্ক॥



দীর্ঘ চার বছর হলো সংসদ সদস্য প্রিয়া সরোজের সঙ্গে প্রেমের সম্পর্ক ভারতীয় তারকা ক্রিকেটার রিংকু সিংহের। গত বছরের ৮ জুন তাদের বাগদান সম্পন্ন হয়েছে। এবার সমাজদাবী পার্টির নেত্রীকে বিয়ের অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে ৪ ডিসেম্বর লখনউয়ের একটি হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

অনুষ্ঠানের প্রস্তুতিও ইতোমধ্যেই শুরু হয়েছে। পরিবারের সদস্য, ঘনিষ্ঠ আত্মীয় ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বিয়েতে অনেকে উপস্থিত হবেন। রিংকুর বিয়ের অনুষ্ঠানে অংশ নেবেন ভারতীয় দলের ক্রিকেটাররাও।

ছবি: সংগৃহীত

গত বছরের ডিসেম্বরে একটি সাক্ষাৎকারে প্রিয়ার সঙ্গে নিজের প্রেমের কথা প্রকাশ্যে এনেছিলেন রিংকু। জানিয়েছিলেন, সমাজবাদী পার্টির সমাজমাধ্যমে ছবি দেখেছিলেন প্রিয়ার। তখনই প্রেমে পড়ে যান। কিন্তু প্রিয়াকে বার্তা পাঠানোর ব্যাপারে নিশ্চিত ছিলেন না। কিন্তু প্রিয়া তার ছবিতে ‘লাইক’ করার পর বিষয়টি এগোতে থাকে।

রিংকু বলেছিলেন, ‘করোনাকালীণ সময়ে আইপিএল হয়েছিল মুম্বাইয়ে। তখন গ্রামের একটি ভোটের সময় কোনও একটা ফ্যান পেজে প্রিয়ার ছবি দেখেছিলাম। তখনই বুঝেছিলাম ও একদম আমার জন্য ঠিকঠাক। কিন্তু নিজে থেকে বার্তা পাঠানোর ব্যাপারে নিশ্চিত ছিলাম না। কিন্তু ও আমার দুই-একটা ছবিতে লাইক করার পরেই ওকে বার্তা পাঠাই। এভাবেই প্রেম শুরু হয়েছিল। এরপর নিয়মিত কথা বলতাম। ম্যাচের আগেও কথা হতো। ২০২২ সাল থেকে ওর প্রতি ভালবাসা অনুভব করতে শুরু করি।’

ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, ২৩ নভেম্বর ১৯৯৮ সালে প্রিয়া সরোজের জন্ম। তিনি উত্তর প্রদেশের একজন ভারতীয় রাজনীতিবিদ এবং আইনজীবী। তিনি তফসিলি জাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত মছলিশহর লোকসভা আসনের সংসদ সদস্য। ২০২৪ সালে ভারতীয় সাধারণ নির্বাচনে উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির প্রতিনিধিত্ব করে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে ১২ অক্টোবর ১৯৯৭ সালে উত্তর প্রদেশের আলীগড়ে জন্ম রিংকু সিংয়ের। তিনি ভারতীয় দলের বর্তমান সময়ের নিয়মিত মুখ। আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে ভারতীয় দলে সুযোগ পান। ইতোমধ্যে ৪৮টি টি-টোয়েন্টি আর দুটি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ভারতের জয়ে অবদান রেখেছেন।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com