রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

ফের মাহির দেড় মিনিটের নতুন ভিডিও ভাইরাল

  • আপডেট সময় শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪.৪৯ পিএম

অনেক প্রত্যাশা নিয়ে রাজনৈতিক অঙ্গনে পা রাখলেও সে আশা পূরণ হয়নি ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহির।

টিডিএস ডেস্ক॥
অনেক প্রত্যাশা নিয়ে রাজনৈতিক অঙ্গনে পা রাখলেও সে আশা পূরণ হয়নি ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহির। ভোটে হারার শোক কাটতে না কাটতে গত ১৬ ফেব্রুয়ারি সামাজিকমাধ্যমে স্বামী রকিব সরকারের সাথে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী। বিচ্ছেদের পরে পুরোপুরি কাজে মনোনিবেশ করেছেন তিনি।

বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মাহি। এরই ধারাবাহিকতায় ফেসবুকে একের পর এক ভিডিও পোস্ট করে যাচ্ছেন এ নায়িকা। তেমনই আরও একটি নতুন একটি ভিডিও প্রকাশ করে চমক দেখালেন ‘অগ্নি’খ্যাত অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুকে ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন মাহি নিজেই। যা নেটদুনিয়ায় আবারও ভাইরাল। ওই ভিডিওর ক্যাপশনে মাহি লিখেছেন, ‘এভাবেই নেচে নেচে ফটোশুট করি আমি।’

বদলে যাওয়া জীবনে অনেক কিছুতেই পরিবর্তন এনেছেন মাহি। এর আগে ভাইরাল হওয়া দেড় মিনিটের এক ভিডিওতেও তারই প্রমাণ পাওয়া গেছে। যেখানে তিনি সাদা শার্ট ও কালো প্যান্টে দুর্দান্ত ভিডিও ধারণ করেছিলেন।

সেই ভিডিও দেখে নেটিজেনরা বলেছেন, মাহি ফুরিয়ে যাননি। তিনি আবারও ফিরবেন নতুনভাবে। কেউ কেউ মাহির পুরোনো লুকের সঙ্গে বর্তমান রূপের তুলনা টেনে মন্তব্য করেছেন।

মাহিকে সবশেষ শাকিবের ‘রাজকুমার’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এরপর অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিংয়ে সময় দিচ্ছেন তিনি। কয়েক দিন পরপর ভিন্ন ভিন্ন সাজে দেখা মেলে এই চিত্রনায়িকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com