বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

বগুড়ায় বহুতল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ৫.২৭ পিএম
ছবি: সংগ্রহীত

বগুড়ায় সংবাদদাতা॥

বগুড়া শহরের এম এ খান লেনে নদী বাংলা কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এর আগে, দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। এর কিছুক্ষণ পর শহর এবং উপজেলা থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় আগুন নেভাতে গিয়ে ১৫টি দোকান পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

বগুড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল জলিল জানান, খবর পেয়ে সদর ফায়ার সার্ভিসের ৪টি, সোনাতলা, গাবতলি, কাহালু, দুপঁচাচিয়া থেকে মোট ৮টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে অভি মেডিকেল নামে একটি দোকান আগুনে পুড়ে গেছে। এছাড়া পানিতে ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

অভি মেডিক্যালের স্বত্বাধিকারী সাইদুল ইসলাম জানান, নদী বাংলা কমপ্লেক্সের ৬ষ্ঠ তলায় একটি দোকান ঘরে ওষুধ স্টক রাখা ছিল। সেই দোকান ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com