মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

বগুড়ায় ব্যাংকের সিন্দুক ভেঙে ৯ লাখ টাকা চুরি

  • আপডেট সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ৪.০৮ পিএম
ছবি: সংগ্রহীত

ওসি বলেন, “ব্যাংকের এই উপশাখায় নিরাপত্তা কর্মী নেই। এমনকি পর্যাপ্ত সিসি ক্যামেরাও নেই৷”

বগুড়া সংবাদদাতা॥

বগুড়ায় একটি বেসরকারি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে নয় লাখের বেশি টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতের কোনো এক সময় সদর উপজেলার শাখারিয়া পল্লীমঙ্গল হাট এলাকায় এনআরবিসি ব্যাংকের উপশাখায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ।

ওই উপশাখার ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার ব্যাংকিং সময় শেষ হয়ে যাওয়ায় নয় লক্ষাধিক টাকা সিন্দুকে রেখেই চলে যাই৷ পরে শুনি সিন্দুক কেটে সব টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। ”

ওসি ওলিউল্লাহ বলেন, দুই তলা বিশিষ্ট একটি বাড়ির নীচ তলায় বাম ধারে এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রম চলে। ডান ধারে এসকেএস এনজিও এবং বাড়িওয়ালা থাকেন।

আর উপরতলায় তিনটি পরিবার থাকেন। সকালে ব্যাংকের কক্ষ খোলা দেখে বাড়িওয়ালা ৯৯৯ এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ছাদের সিড়িঘর দিয়ে বাড়িতে প্রবেশ করেছে। পরে ব্যাংকে ঢুকে সিন্দুক ভেঙে টাকা চুরি করেছে।

“ব্যাংকের এই উপশাখায় নিরাপত্তা কর্মী নেই। এমনকি পর্যাপ্ত সিসি ক্যামেরাও নেই৷ যে ক্যামেরা আছে তার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।”

এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে বলে জানান ওসি।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com