বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ একজন বাংলাদেশির শরীরে জীবন্ত প্রাণী প্রবেশ নিয়ে বিরল চিকিৎসাগত অনুসন্ধান

বাংলাদেশি আম আমদানির অনুমোদন দিলো চীন

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ১.৩৯ পিএম

শনিবার চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এ ঘোষণা দিয়েছে

ডেস্ক রিপোর্ট॥

বাংলাদেশ থেকে তাজা আম আমদানির অনুমোদন দিয়েছে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস।

সোমবার (২৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে চীনা দূতাবাস বলেছে, শনিবার চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এ ঘোষণা দিয়েছে।

এর আগে গত ১০ জুলাই বাংলাদেশ ও চীনের শীর্ষ নেতাদের উপস্থিতিতে “প্রটোকল অব ফাইটোস্যানিটারি রিকোয়ারমেন্টস ফর এক্সপোর্টিং অব ফ্রেশ ম্যাঙ্গো ফ্রম বাংলাদেশ টু চায়না” সই করা হয়।

সোমবার ঢাকায় চীনা দূতাবাস জানায়, এই ঘোষণাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের ফলাফল বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি বাংলাদেশি উচ্চমানের আমের জন্য একটি বিশাল চীনা ভোক্তা বাজার সৃষ্টি করবে। একই সঙ্গে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ লক্ষ্য অর্জনেও সহায়তা করবে।

দূতাবাস বলেছে, এটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার পারস্পরিক লাভজনক এবং উপকারী ফলাফলের প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলো স্পষ্টভাবে তুলে ধরে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com