শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

বাংলাদেশ ব্যাংক ঋণের কিস্তি পরিশোধে আবারো ছাড় দিল

  • আপডেট সময় রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৮.৫৯ এএম

এফবিডি ডেস্ক॥
বিশ্বে যুদ্ধের দীর্ঘ মেয়াদী নেতিবাচক প্রভাবে শিল্পের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। এতে ঋণ নেওয়া গ্রাহকদের আয় কমেছে। এমন পরিস্থিতিতে ঋণের কিস্তি পরিশোধ আবারো ছাড় দিলো বাংলাদেশ ব্যাংক। এর ফলে আপাতত ঋণের একটা অংশ জমা দিয়েই নিয়মিত গ্রাহক থাকা যাবে।

রোববার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সকল তফসিলি ব্যাংকে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, দেশের অর্থনৈতিক কর্মকান্ড গতিশীল রাখা ও ঋণের কিস্তি পরিশোধ সহজ করতে এই নির্দেশন দেওয়া হয়েছে। অক্টোবর ও ডিসেম্বর প্রান্তিকে বড় ঋণের ক্ষেত্রে ন্যূনতম ৭৫ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ কিস্তি পরিশোধ করা হলে নিয়মিত গ্রাহক থাকা যাবে। তবে এসব কিস্তি ডিসেম্বরের শেষ কার্যদিবসের মধ্যে পরিশোধ করতে হবে।

এতে আরও বলা হয়, নির্দেশনা মোতাবেক চলতি ডিসেম্বর পর্যন্ত প্রদেয় কিস্তিসমূহের অবশিষ্টাংশ বিদ্যমান ঋণের পূর্ব নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ১ বছরের মধ্যে সমকিস্তিতে (মাসিক/ত্রৈমাসিক) প্রদেয় হবে। তবে ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে অবশিষ্ট মেয়াদকালের সাথে বর্ধিত ০১ (এক) বছর সময়কে বিবেচনায় নিয়ে কিস্তি পুনঃনির্ধারণপূর্বক নতুন সূচি অনুযায়ী ঋণের কিস্তি আদায় করা যাবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com