বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

বাস-অটোরিকশার সংঘর্ষে শিল্পী পাগল হাসানসহ দুজন নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ১১.৪৩ এএম
ছবি: সংগ্রহীত

সুনামগঞ্জ সংবাদদাতা॥

সুনামগঞ্জে ছাতকের সুরমা সেতুতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জনপ্রিয় সংগীত শিল্পী মতিউর রহমান হাসানসহ (পাগল হাসান) দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত সিএনজি চালকের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সঙ্গীত শিল্পী পাগল হাসানের বাড়ি ছাতক উপজেলার শিমুলতলা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা থেকে অটোরিকশায় করে নিজ উপজেলা ছাতকে ফিরছিলেন পাগল হাসানসহ ৫ যাত্রী । তবে অটোরিকশাটি ছাতকের সুরমা সেতু এলাকায় পৌঁছলে গোবিন্দগঞ্জ থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা একটি বাস সুরমা সেতুতে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ৫ যাত্রীর মধ্যে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

এছাড়াও অটোরিকশায় থাকা আরো তিন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এছাড়াও ৩ জন গুরুত্বর আহত হয়েছেন। তবে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

নিহত সঙ্গীত শিল্পী পাগল হাসান আসমানে যাইও নারে বন্ধু ধরতে পারবো না তোমায়, জীবন খাতায় দাগ লাগাইয়াসহ প্রায় ৫ শতাধিক গান লিখেছিলেন। তার এই গানগুলো সারাদেশ ব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com