বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

বাস-অটোরিকশা সংঘর্ষ, গৃহবধুর মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.৩৯ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জ পৌর শহরের বিয়ারা ঘাট এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আঁখি খাতুন (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিকশাচালক। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত আখি খাতুন স্থানীয় বাসিন্দা ফারুক হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এসআই কাউন্টার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে বিয়ারা ঘাট এলাকায় একটি রিকশাকে জোরে ধাক্কা দেয়। এতে রিকশার যাত্রী আঁখি খাতুন ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত রিকশাচালককে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

ওসি মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ বাসটি চালকসহ আটক করেছে। আটক চালক শহরের সয়াধানগড়া এলাকার আশরাফুল ইসলাম আশা।

তিনি জানান, এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com