বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

বাস-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৫

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.৪২ পিএম
ছবি: সংগ্রহীত

শাহজাদপুর সংবাদদাতা॥

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বেলতৈল ইউনিয়নের কাদাই বাদলা মিস্ত্রিপাড়া গ্রামের সুধাম সুত্রধরের স্ত্রী মিতু রানী সুত্রধর (৩০) ও মেয়ে ইচ্ছামনি (৭)।
আহতরা হলেন- সুধাম সুত্রধরের মেয়ে কথামনি সুত্রধর (১২), পলি সুত্রধর (১৮), খুকনি যুগীবাড়ি গ্রামের সৌরভ সুত্রধর (২০), অরুনা সুত্রধর (৫৫), সিএনজিচালক সাঁথিয়া উপজেলার তাইমুল ইসলাম (২৫)।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল, বগুড়া ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সবার অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে আহত ও নিহতরা শাহজাদপুর থেকে সিএনজিযোগে পাবনা জেলার কাশিনাথপুরে যাচ্ছিলেন। সিএনজিটি মাদলা নামক স্থানে পৌঁছালে চাটমোহর থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মিতু সুত্রধর ও হাসপাতালে নেয়ার পথে মেয়ে ইচ্ছামনি নিহত হয়। চালকসহ অপর যাত্রীরা আহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার জানান, নিহতদের লাশ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com