শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ট্রেনের হুক ছিঁড়ে ৭ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগ, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত বেলকুচিতে ডেঙ্গু উপসর্গে কুরআনের ১০ পারা হাফেজের মৃত্যু অন্যকে নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের সাফল্য: ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে শীর্ষ ছয়ে বাংলাদেশ জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু স্পিকারের সঙ্গে দেখা করলেন ফেরদৌসী মিষ্টি, পদত্যাগের প্রশ্নে বললেন ‘তদন্ত হোক’

বিআইডব্লিউটিএ চেয়ারম্যানসহ ১৩ জনের নামে দুদকের মামলার সিদ্ধান্ত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১.৫৯ পিএম
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক

বিশেষ প্রতিনিধি॥

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ ১৩জনের নামে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে তিনজন ইজারাদারও রয়েছেন।

অনুসন্ধান প্রতিবেদনের আলোকে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মামলাটির অনুমোদন দেয় কমিশন।

দুদক সূত্রে জানা গেছে, দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলাটি করা হবে।

সংস্থাটির উপসহকারী পরিচালক আলিয়াজ হোসেন বাদি হয়ে যে কোনো সময় মামলাটি করবেন।

গোলাম সাদেক ছাড়াও অভিযুক্তরা হলেন- বিআইডব্লিউটিএ সদস্য দেলোয়ার হোসেন, দুই পরিচালক আবু জাফর হাওলাদার, ওয়াকিল নওয়াজ, অতিরিক্ত পরিচালক সাইফুল, যুগ্মপরিচালক জুলফা খানম, উপপরিচালক মোস্তাফিজুর রহমানসহ সাবেক তিন উপপরিচালক সেলিম রেজা, কবির হোসেন, মাসুদ পারভেজ , ঠিকাদার এজাজ আহমেদ সোহাগ, সাইফ আহমেদ ইমন ও রফিকুল ইসলাম খান।

দুদকের ওই অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, আরিচার নগরবাড়ি, কাজিরহাট, নরাদহ নদী বন্দরে ইজারা দেয়ায় কোনো নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি। ২০২০-২১ ও ২১-২২ এ দুই অর্থবছরে দুর্নীতির মাধ্যমে ইজারা দিয়ে সরকারের ক্ষতি হয়েছে ৬ কোটি ৮০ লাখ টাকার বেশি। যোগসাজশে লাভবান হয়েছেন অভিযুক্তরা।

 

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com