সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

বিআরটি প্রকল্প থেকে শেখার আছে অনেক কিছুই: চীনা রাষ্ট্রদূত

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৯.২৩ এএম

এফবিডি ডেস্ক॥

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, ‘বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প থেকে আমরা শিক্ষা নিয়েছি। সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে চীনা ঠিকাদারের বিষয়ে তদন্ত করছে বাংলাদেশ সরকার। আমরা নিজস্ব প্রক্রিয়া অনুসারে ব্যবস্থা নেব।’

গতকাল সোমবার চীনের বিদায়ী রাষ্ট্রদূত লি জিমিং পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাৎ করেন। পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

লি জিমিং আরও বলেন, দুই দেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। বাংলাদেশের বড় বড় প্রকল্পে চীনাদের সম্পৃক্ততা আছে। এ ছাড়া দুই দেশের জনগণের মধ্যেও যোগাযোগ আছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘চীন-বাংলাদেশের হাজার বছরের ঐতিহাসিক বন্ধন। চীন হলো আমাদের মহান এশীয় প্রতিবেশী। চীন পরাশক্তি হলেও প্রতিবেশীকে কখনো চাপে রাখে না।’

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com