বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

বিএডিসির খাল দখল করে পুকুর, ১০ কিলোমিটার এলাকায় জলাবদ্ধতা

  • আপডেট সময় বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৩.৩৮ পিএম
নাটোরে বিএডিসির খাল দখল করে বানানো হয়েছে সাতটি পুকুর। এতে জলাবদ্ধতায় নাকাল এলাকাবাসী। ছবি: সংগৃহীত


নাটোর সংবাদদাতা॥



নাটোরের সিংড়া উপজেলার পাকিশা বিলে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) খাল দখল করে বানানো হয়েছে সাতটি পুকুর। খাল দখল হয়ে যাওয়ায় বিলের পানি নামতে না পারায় নাটোর ও বগুড়া জেলার প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে ফসল থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার কৃষকরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সিংড়া উপজেলার ছাতারদিঘি ইউনিয়নের ৬ কিলোমিটারের বিএডিসির এই খালটি পাকিশা ব্রিজ থেকে দখল করেছেন প্রভাবশালীরা। ব্রিজের এই স্থান থেকে খালে বাঁধ দিয়ে ৭টি পকুর নির্মাণ করেছেন তারা। গত ৩ বছর খাল দখল করে মাছ চাষ করছেন প্রভাবশালীরা।

জানা যায়, খাল দখল করে নেয়ায় ফলে নাটোর ও বগুড়া জেলার প্রায় ১০ কিলোমিটার এলাকার বর্ষায় আবাদি জমির পানি নামতে পারছে না খালটি দিয়ে। ফলে আবাদি জমিগুলোতে ধান রোপণ করতে পারছন না কৃষক। টানা তিন বছর ধরে তাদের এই দুর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেও প্রতিকার পাননি বলে দাবি করেন কৃষকরা। এই সমস্যার দ্রুত সমাধান চান তারা।

এ বিষয়ে কৃষক আরশদ আলী বলেন, ‘প্রতি বছর এভাবে ফসল নষ্ট হচ্ছে। স্থানীয় প্রশাসনের কাছের ধরনা দিয়েও প্রতিকার পাননি তারা।’

কৃষক রশিদ বলেন, ‘কয়েক হাজার মানুষ এই সাতটি পুকুরের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অথচ প্রতিকার করার কেউ নেই।’

সাত দখলদারদের মধ্যে পাকিশা ব্রিজ থেকে দখল করে পুকুর স্থাপনকারী মশিউর রহমান বলেন, ‘অন্যরাও খাল দখল করে পুকুর বানিয়েছেন। তিনিও দখল করেছেন। অন্যদের পুকুর দখলমুক্ত হলে তার পুকুরও দখলমুক্ত করতে আপত্তি নেই।’

বিএডিসির সিংড়া জোনের সরকারী প্রকৌশলী মানিক রতন  বলেন, জায়গা নিয়ে জটিলতার কারণে এক কিলোমিটার খাল খনন করা সম্ভব হয়নি। ফলে এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। খালটি দখলমুক্ত করতে পারলে খনন করা হবে বলে জানান তিনি।

সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘পুকুরগুলো অপসারণ ও সমস্যা সমাধানে ঘটনাস্থলে নিজে সরেজমিনে যাবেন তিনি।পরিদর্শন করে কৃষকদের দুর্ভোগ নিরসনে পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com