বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী দীর্ঘ সাড়ে ১৭ বছর কারাবাসের পরও রাজনৈতিক জনপ্রিয়তায় অটুট মামুন শাহজাদপুরে বিআরডিবির উদ্যোগে সমিতির সদস্যদের ঋণ ও গাছের চারা বিতরণ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইফুর রহমানের বিরুদ্ধে সম্পদের পাহাড় ও ঠিকাদারি সিন্ডিকেট গড়ার অভিযোগ ভুল বিদ্যুৎ বিল: গ্রাহকের কাছে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত আদালত থেকে বেরিয়ে তিশা বললেন, ‘দরকার হলে আরও পাঁচবার আসব’

বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: টুকু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৪.৩৮ পিএম
ছবি: টিডিএস


স্টাফ রিপোর্টার॥



বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘বিএনপির ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই ৩১ দফার মাধ্যমেই জনগণকে জানাতে হবে, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের নেতৃত্বে কীভাবে দেশ পরিচালিত হবে, এবং জনগণের উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া হবে।’

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ শহরের রেলগেট ট্রাকস্ট্যান্ডে শহর বিএনপির আয়োজনে পৌরসভার সাতটি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

টুকু বলেন, ‘আমরা বলেছি—রাষ্ট্র মেরামতের ৩১ দফা। এই দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই দেশ ও জনগণের মৌলিক পরিবর্তন সম্ভব।’

তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব কেড়ে নেওয়ার পরও কোনো মুক্তিযোদ্ধা প্রতিবাদ করেননি। মুক্তিযোদ্ধাদের সেই সম্মান ফিরিয়ে দেওয়ার দায়িত্ব বিএনপির।’

সভায় সভাপতিত্ব করেন শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম। এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ভিপি শামীম, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম প্রমুখ।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com