শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে ‎“গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিক্ষক নাকি জুয়াড়ী? সিরাজগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ জুয়ার আড্ডায় পরিণত হওয়ার অভিযোগ পুলিশও জানে না মহাসড়কে এগুলো বৈধ না অবৈধ? সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

বিকাশে লেনদেন করবে পাঁচ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান

  • আপডেট সময় রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ৮.০৪ এএম

এফবিডি ডেস্ক॥

দেশের শীর্ষস্থানীয় ৫ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান মোবাইল আর্থিক সেবা বিকাশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, আরডিআরএস বাংলাদেশ, সিদীপ, কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশ ও হীড বাংলাদেশ। এসব প্রতিষ্ঠানের প্রায় ১৬ লাখ গ্রাহকের ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধ ও সঞ্চয়ের টাকা জমা দেওয়া সহজ, দ্রুত ও নিরাপদ করবে বিকাশ।

শনিবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর এক্সিকিউটিভ ডিরেক্টর ও বিকাশের চিফ কমার্শিয়াল কর্মকর্তা আলী আহম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। এ সময় প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খুব শিগগির প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সেবাটি চালু হতে যাচ্ছে। এতে বিকাশ অ্যাপের ‘মাইক্রোফাইন্যান্স’ আইকনে ট্যাপ করে অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে মাইক্রোফাইন্যান্স পেমেন্ট অপশন থেকে সহজ কয়েকটি ধাপে গ্রাহকরা ঋণের কিস্তি পরিশোধ ও সঞ্চয়ের টাকা জমা দিতে পারবে।

বিকাশ ক্ষুদ্রঋণ খাতের পেমেন্ট আদায় প্রক্রিয়াকে আরও সহজ ও ডিজিটাল করার জন্য আধুনিক ও গ্রাহকবান্ধব এ সল্যুশন নিয়ে এসেছে। এতে একদিকে যেমন গ্রাহকদের ঋণ ও সঞ্চয়ের টাকা পাঠানো নিরাপদ ও নিশ্চিন্ত হবে, অন্যদিকে প্রতিষ্ঠানগুলোর জন্যও ঋণ আদায় ও সঞ্চয়ের অর্থ সংগ্রহ ব্যবস্থাপনা আরও সহজ এবং সময় সাশ্রয়ী হবে।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com