মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাংকে এলইডি লাইট ব্যবহারের নির্দেশ

  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ১.৪৫ পিএম

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমাতে সম্প্রতি বেশকিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার বিদ্যুৎ সাশ্রয়ী লাইটের বিষয়ে নির্দেশনা দিলো ব্যাংক খাতের এ নিয়ন্ত্রক সংস্থা। সিএফএল লাইটের পরিবর্তে ব্যাংকগুলোতে অধিকতর জ্বালানি সাশ্রয়ী এলইডি লাইট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহারের কথাও বলা হয়েছে নতুন এ নির্দেশনায়।

বুধবার (৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত এক নির্দেশনা দিয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে।

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমাতে সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। ব্যাংকের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নতুন এ নির্দেশনায় বলা হয়েছে, সিঁড়ি, করিডোর, ওয়েটিং রুমে ‘মোশন সেন্সর’ নির্ভর লাইটিংয়ের ব্যবহার করতে হবে। এতে বিদ্যুতের অপ্রয়োজনীয় ব্যবহার রোধ করা যাবে। কাজের ধরন বিবেচনায় প্রযোজ্য লাইটং লোড নির্বাচন করতে হবে এবং দিনের আলোর সবোর্চ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

শীতাতপ যন্ত্র

শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের সেট টেমপারেচার ২৫ সেন্টিগ্রেড বা এর ওপরে রাখতে হবে। তাপপ্রবাহ রোধে জানালায় পর্দা ব্যবহার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র প্রতি বছর কমপক্ষে একবার সার্ভিসিং করা, পাইপলাইন বা ডাকের তাপ নিরোধক ইনসুলেশন ব্যবস্থা বছরে একবার এবং লিকেজ প্রতিমাসে একবার পরীক্ষা করা। অকেজো শীতাতপ যন্ত্রের বিপরীতে নতুন যন্ত্র ক্রয়ের সময় ইইআর/সিওপি সমৃদ্ধ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ক্রয় করা যেতে পারে। আবার জ্বালানি দক্ষ ইনভার্টার টেকনোলজি সম্বলিত রেফ্রিজারেটর ব্যবহার করার কথাও বকলা হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানি

জ্বালানি সাশ্রয়ী বিভিন্ন কার্যক্রম গ্রহণের পাশাপাশি নিজস্ব বিদ্যুৎ চাহিদার সম্পূর্ণ বা আংশিক (বিএনবিসি) অনুযায়ী চাহিদার ন্যূনতম ৩ শতাংশ সরবরাহের জন্য অফিসের রুফটপে অথবা অফিস প্রাঙ্গণের ফাঁকা জায়গায় নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে স্রেডা প্রণীত নেট মিটারিং গাইডলাইন অনুসরণ করতে হবে। একই সঙ্গে বিদ্যৎ ও জ্বালানির ব্যবহারে সবসময় তদারকির পারমর্শ দেওয়া হয়েছে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com