বুধবার, ১০ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

বেলকুচিতে নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল মাদরাসা ছাত্রের মরদেহ

  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫, ৩.৫০ পিএম

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ)



সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় নিখোঁজের তিন দিন পর যমুনার শাখা নদী থেকে আবু বক্কার সিদ্দিক (১২) নামের এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার মেঘুল্লা গ্রামের পূর্বপাশে যমুনার শাখা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আবু বক্কার সিদ্দিক উপজেলার চালা গ্রামের শাহীন আব্দুল্লাহ’র ছেলে ও স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, শিশু আবু বক্কার সিদ্দিক মাদ্রাসায় পড়াশুনা করতো। গত শুক্রবার সকালে সে বাড়িতে আসে। রাতের খাবার নিয়ে বিকেলে সে বাইসাইকেলযোগে আবারো মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়। এরপর সে নিখোঁজ হয়। স্বজনরা তার সন্ধান না পেয়ে শনিবার (১৮ জানুয়ারি) থানায় জিডি করেন।
পরিদর্শক আব্দুল বারিক আরো বলেন, সোমবার সকালে ঘটনাস্থলে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। মরদেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। সেটি উদ্ধারের পর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল নদীতে হওয়ায় নৌ-পুলিশ ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে বেলকুচি থানা পুলিশ।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের উপ-পরিদর্শক আলতাফ হোসেন জানান, বেলকুচি থানা পুলিশের সহযোগিতায় মেঘুল্লা যমুনা নদীর শাখা থেকে আবু বক্কার সিদ্দিক নামের এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com