বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

ব্যারিস্টার সুমনকে ১০ দিন রিমান্ডে চায় পুলিশ

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ১২.২৩ পিএম
ফাইল ফটো

টিডিএস ডেস্ক॥

যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করেছে পুলিশ।

মিরপুর মডেল থানার এসআই আব্দুল হামিদ মঙ্গলবার (২২ অক্টোবর) এই রিমান্ড আবেদন জমা দিয়েছেন। সুমনকে হাজির করার পর ঢাকার মহানগর হাকিম আদালতে এ বিষয়ে শুনানি হবে।

আওয়ামী লীগের সরকার পতনের প্রায় আড়াই মাস পর সোমবার (২১ অক্টোবর) গভীর রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে রাতে এক ফেইসবুকে পোস্টে তিনি লিখেন, আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।

সুমনকে রিমান্ডে নেওয়ার আবেদনে পুলিশ বলেছে, মামলার ঘটনায় গোপনে ও প্রকাশ্যে যে প্রাথমিক তদন্ত করা হয়েছে, তাতে সুমনের জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে।

মামলার বাদী হৃদয় মিয়া হবিগঞ্জের মাধবপুর ১০ নং হাতিয়াইন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি।

মামলার এজহার থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই হৃদয় জুমার নামাজ আদায় করে মিরপুর-১০ নম্বরে সমাবেশে যান। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। ককটেল বোমা নিক্ষেপ করে এবং গুলিও চালায়। এতে গুলিবিদ্ধ হন হৃদয় মিয়া।

এ ঘটনায় তিনি ২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলার ৩ নম্বর আসামি ব্যারিস্টার সুমন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com