বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী দীর্ঘ সাড়ে ১৭ বছর কারাবাসের পরও রাজনৈতিক জনপ্রিয়তায় অটুট মামুন শাহজাদপুরে বিআরডিবির উদ্যোগে সমিতির সদস্যদের ঋণ ও গাছের চারা বিতরণ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইফুর রহমানের বিরুদ্ধে সম্পদের পাহাড় ও ঠিকাদারি সিন্ডিকেট গড়ার অভিযোগ ভুল বিদ্যুৎ বিল: গ্রাহকের কাছে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত আদালত থেকে বেরিয়ে তিশা বললেন, ‘দরকার হলে আরও পাঁচবার আসব’

ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬.১৫ পিএম
সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক



ভারতের নাগাল্যান্ডে বিষাক্ত বা ভেজাল মদপানে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর ঘটনা তদন্ত এবং সন্দেহভাজন ভেজাল মদের উৎস ও সরবরাহ চক্র শনাক্ত করতে একটি বিশেষ তদন্ত কমিটি (এসআইটি) গঠন করা হয়েছে। ১৯৯০ সাল থেকে রাজ্যটিতে মদ নিষিদ্ধ আইন কার্যকর রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন অবৈধ মদ পান করে মোককচুং জেলায় আটজন এবং তুয়েনসাং জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে।

সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ ভেসুপ্রা কেজো শনিবার জানান, অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যাংয়ের নেতৃত্বে এসআইটি গঠন করা হয়েছে।

মৃত্যুর ঘটনা তদন্তের পাশাপাশি সন্দেহভাজন ভেজাল মদের উৎস ও সরবরাহ চক্র শনাক্ত করবে দলটি।
মৃত্যুর কারণ নিশ্চিত করতে মদের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছে। কেজো বলেন, আমরা কিছু সূত্র পেয়েছি, তবে বিস্তারিত জানানোর মতো সময় এখনো আসেনি।

মৃত্যুর ঘটনার পর পুলিশ একাধিক অভিযান চালিয়েছে।

এসব অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় ৩ হাজার বোতল মদ জব্দ করা হয়েছে।
পুলিশ মানুষকে অজ্ঞাত, লেবেলবিহীন বা সন্দেহভাজন অবৈধ মদ পান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। মদ পানের পর কারো মাথা ঘোরা, ঝাপসা দেখা, শ্বাসকষ্ট বা জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com