শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মনোহারী দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৫ পিসসহ গ্রেপ্তার ১ রূপপুরে নিরাপদে পৌঁছেছে ইউরেনিয়াম জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরের হাতে ট্রেনের হুক ছিঁড়ে ৭ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগ, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত বেলকুচিতে ডেঙ্গু উপসর্গে কুরআনের ১০ পারা হাফেজের মৃত্যু অন্যকে নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

ভারত থেকে এলো ৫৯৩ টন কাঁচা মরিচ, দাম কমার আশা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৬.৪৬ পিএম
ছবি: সংগৃহীত

উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)॥


দুদিনে ভারত থেকে বেনাপোল বন্দরে এলো ৫৯৩ টন কাঁচা মরিচ। এতে নিত্যপণ্যটির দাম কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে বেনাপোলসহ আশপাশের বাজারে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

ভারতে দুর্গাপূজার কারণে বেনাপোল ও পেট্রাপোল বন্দর বন্ধ ছিল পাঁচদিন। সোমবার (১৪ অক্টোবর) বন্দর খুলে যাওয়ায় ভারত থেকে এসেছে ৫৮২ মেট্রিক টন কাঁচা মরিচ। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত তিনটি ট্রাকে আরও ১১ মেট্রিক টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। শুল্ক পরিশোধ করে সন্ধ্যার আগেই মরিচবোঝাই গাড়ি বন্দর এলাকা ত্যাগ করবে বলে বন্দর কর্তৃপক্ষ জানায়।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির বলেন, আরও কিছু কাঁচা মরিচ আসার সম্ভাবনা রয়েছে। যা সন্ধ্যার আগেই খালাস করে নিয়ে যাবেন আমদানিকারকরা।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com