বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৯৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৭.০১ পিএম

অনলাইন ডেস্ক:

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবিতে অন্তত ৯৬ জন অভিবাসনপ্রত্যাশী নিহতের খবর পাওয়া গেছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। খবর এএফপি, টিআরটি ওয়ার্ল্ড ও আরব নিউজের।

জাতিসংঘের অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) এ ঘটনায় শোক জানিয়েছে। নৌকাটি থেকে জীবিত অবস্থায় উদ্ধার যাত্রীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ)।

রবিবার এক টুইটবার্তায় এমএসএফ বলে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দিকে যাওয়া সময় অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি ডুবে অন্তত ৯৬ জনের মৃত্যু হয়েছে। ওই সময় নৌকাটিতে প্রায় ১০০ যাত্রী ছিলেন এবং তাদের সবাই অভিবাসন প্রত্যাশী। এদের মধ্যে জীবিত উদ্ধার করা গেছে চারজনকে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com