বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

ময়মনসিংহের সীমান্তে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ ৪ জন আটক

  • আপডেট সময় সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১১.৪৮ এএম
মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত। ছবি: সংগৃহীত
বর্তমানে তাঁরা থানা-পুলিশের হেফাজতে আছেন

ময়মনসিংহ সংবাদদাতা॥

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজনকে আটক করেন এলাকাবাসী। পরে তাঁদের পুলিশে দেন তাঁরা। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া।

আটককৃত চারজন যথাক্রমে মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালক সেলিম রেজা বর্তমানে ময়মনসিংহের ধোবাউড়া থানা-পুলিশের হেফাজতে আছেন।
ছবি: সংগৃহীত

ওসি চাঁন মিয়া বলেন, আজ সোমবার সকাল ছয়টার দিকে ধোবাউড়া সীমান্তে একটি প্রাইভেট কারসহ চারজনকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী।

আটক অন্য দুজন হলেন একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালক সেলিম রেজা।

ওসি চাঁন মিয়া বলেন, চারজন ধোবাউড়া-পূর্বধলা সীমান্তবর্তী এলাকা থেকে আটক হন। বর্তমানে তাঁরা থানা-পুলিশের হেফাজতে আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com