মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৫.০৯ পিএম
ছবি: সংগ্রহীত

ময়মনসিংহ সংবাদদাতা॥

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

বৃহস্পতিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- ওই এলাকার এনামুল হকের দুই বছর বয়সী শিশু রুবাইয়া তাসনিম, অটোচালক শরিফুল ইসলাম এবং জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান আজাদী। নিহত শরিফুল উপজেলার চিকনা মনোহর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ত্রিশাল থানার ওসি কামাল হোসেন বলেন, সকালে উপজেলার মাদানি সিএনজি পাম্প সংলগ্ন উজানপাড়ায় শেরপুরগামী সোনার ময়না পরিবহনের একটি বাস ইউটার্ন নিচ্ছিল। এ সময় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী এনামুল হকের দুই বছর বয়সী মেয়ে রুবাইয়া তাসনিম ঘটনাস্থলেই নিহত হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অটোচালক শরিফুল ইসলাম ও শিক্ষার্থী সালমান আজাদী মারা যান। এ ঘটনায় আহত চারজন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটিও জব্দ করেছে পুলিশ।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com