রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

মাদারীপুরে ১০ম গ্রেডের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৫.৫৬ পিএম
ছবি: টিডিএস

মাদারীপুর প্রতিনিধি॥

বৈষম্য দুর করে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন মাদারীপুর জেলা শিক্ষকরা। পরে তারা জেলা প্রাশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদাণ করেন।

বৈষম্য নিরসনের লক্ষ্যে বৃহ:স্পতিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের মাদারীপুর জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে ।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, অষ্টম শ্রেণী পাস একজন সরকারি কর্মচারী গাড়ি চালক তারা শিক্ষকদের চেয়ে বেশি বেতন পান। অথচ অনার্স-মাস্টার্স পাস করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১৩তম গ্রেডের বেতন পান। এটা চরম অসম্মানজনক। এ বৈষম্য দূর করতে হবে। যেহেতু শিক্ষকরা মানুষ ও জাতি গড়ার কারিগর, সেই কারণে তাদের জীবনমান উন্নয়নেও সরকারকে নজর দিতে হবে। তাই বর্তমান অন্তর্বতী সরকারের কাছে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার জোর দাবি জানান তারা।

মানববন্ধনে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন জসিম বেপারী, দবিরুল ইসলাম, মাজেদুর ইসলাম আতিকুর রহমান, শাহরিয়ার সবুজ, আব্দুল মজিদ,লাকী আক্তার, ইশরাত জাহান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com