শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৯.৬৬ শতাংশ

  • আপডেট সময় রবিবার, ১২ মে, ২০২৪, ৭.৪৭ পিএম
ছবি: সংগ্রহীত

বাসস: চলতি বছর মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় পাসের হার ৭৯.৬৬ যা ২০২৩ সালে ছিল ৭৪ দশমিক ৭ শতাংশ এবং ২০২২ সালে ছিল ৮২ দশমিক ২২ শতাংশ।
এ বছর মোট ১৪ হাজার ২০৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ৭ হাজার ৪৬৭ জন ছাত্রী আর ৬ হাজার ৭৩৯ জন ছাত্র।
পাসের হারের দিক থেকে যশোর শিক্ষা বোর্ড ১১টির মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে, এই শিক্ষা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ এবং সিলেট বোর্ডে পাসের হার সবচেয়ে কম, ৭৩ দশমিক ৩৫ শতাংশ।
অন্যান্য বোর্ডের পাসের হার হলো – রাজশাহী বোর্ডে ৮৯ দশমিক ২৬ শতাংশ, বরিশাল বোর্ডে ৮৯ দশমিক ১৩ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮৫ শতাংশ, ঢাকা বোর্ডে ৮৩ দশমিক ৯২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮২ দশমিক ৮০ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৭৯ দশমিক ৬৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৯ দশমিক ২৩ শতাংশ এবং দিনাজপুর বোর্ডে ৭৮ দশমিক ৩৩ শতাংশ।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন পরীক্ষার্থী পাস করেছে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com