রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

মামা-মামি-মামাতো বোনকে খুনের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৮.৩৭ পিএম


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের তাড়াশে মামা-মামি ও মামাতো বোন হত্যার দায়ে ভাগনে রাজিব কুমার ভৌমিক (৩৬) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার বেলা ৩টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-৩–এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই কারাদণ্ডের আদেশ দেন।

এই আদালতের অতিরিক্ত পিপি হামিদুল ইসলাম দুলাল এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামি ২০২৪ সালের ৯ ডিসেম্বর উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন। গ্রেপ্তারের পর সাজা কার্যকর করা হবে।

দণ্ডপ্রাপ্ত রাজিব কুমার ভৌমিক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ভৌমিক ও প্রমিলা রানী ভৌমিকের ছেলে। তিনি হত্যার শিকার বিকাশ সরকারের আপন ভাগনে।

মামলার সূত্রে জানা যায়, টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ২০২৪ সালের ২৭ জানুয়ারি সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার বারোয়ারি বটতলা মহল্লার বাসিন্দা বিকাশ সরকার (৪৫), তাঁর স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী পারমিতা সরকার তুষিকে (১৫) গলা কেটে হত্যা করেন রাজীব (৩৪)। রাজীব বিকাশ সরকারের আপন ভাগনে। এ ঘটনায় নিহত স্বর্ণা রানী সরকারের ভাই সুকমল চন্দ্র সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তাড়াশ থানায় মামলা করেন।

পরে মোবাইল ফোন থেকে পাওয়া মামা-ভাগনের কথোপকথনের সূত্র ধরে রাজিবকে আটক করে সিরাজগঞ্জ ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে পুলিশ রাজিব কুমার ভৌমিককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। স্বাক্ষ্যপ্রমাণ শেষে আজ তাঁকে মৃত্যুদণ্ড দেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com