বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও

  • আপডেট সময় বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ২.৫৪ পিএম


ডেস্ক রিপোর্ট ॥



মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওরান বাজার মোড় থেকে সরিয়ে দেওয়ার পর বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঘেরাও করেছে কর্মীরা। বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে তারা কারওরান বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ অভিমুখে রওনা হন।

এরপর প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়কে অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় রমনা থানার ওসি ৪ সদস্যের প্রতিনিধি নিয়ে মন্ত্রণালয় প্রবেশ করে।

আন্দোলনকারীরা বলেন, আমাদের কাওরান বাজার অবস্থান করতে দেওয়া হয়নি। তাই আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ মিছিল করব। সেখানে আবার আমাদের দাবিগুলো উপস্থাপন করব।

এদিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হলে কাওরান বাজার বাংলামোটর ও শাহবাগমুখী সড়কে যানযট সৃষ্টি হয়। এর ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এর আগে সকাল ৯টা থেকে ৪ দাবি নিয়ে কারওরান বাজারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে সকাল সোয়া ১১টার দিকে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com