মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

মুক্তাগাছায় ট্রাকচাপায় মা-মেয়েসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৪.৫২ পিএম
ছবি: সংগ্রহীত

ময়মনসিংহ সংবাদদাতা॥

মুক্তাগাছায় ট্রাকচাপায় মা-মেয়েসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকচাপায় মা-মেয়েসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন।

এতে আহত হয়েছেন আরও দুজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

সোমবার (২২ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় উপজেলার টাঙ্গাইল মহাসড়কের ভাবকির মোড়ের চেরুমণ্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হামিদা বেগম (৪০), তার শিশুকন্যা আদিবা (৩) এবং অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মৃণাল (৬৫)।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ বাংলানিউজকে জানান, দুপুরে ট্রাকচাপায় ঘটনাস্থলেই ব্যাটারি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হন। খবর পেয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com