বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

মুন্সীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন

  • আপডেট সময় রবিবার, ২৪ মার্চ, ২০২৪, ৪.০৬ পিএম
ছবি: সংগ্রহীত

মুন্সীগঞ্জ সংবাদদাতা॥

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউপির জামালদি এলাকায় সুপার বোর্ড ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে ঢাকা থেকে আরো ২টি ইউনিট যোগ দিতে এরইমধ্যেই ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানা গেছে।

রোববার দুপুর একটার দিকে ওই ফ্যাক্টরিতে আগুনের সূত্রপাত হয়। নদীর তীরে তীব্র বাতাস থাকায় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে প্রথমে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। এছাড়া আশপাশের আরো ৪টি ইউনিট আগুনে নিয়ন্ত্রণের কাজে যোগ দিতে ঘটনাস্থলে রওনা হয়। এটি টিকে গ্রুপের মালিকানাধীন একটি বোর্ড তৈরির প্রতিষ্ঠান বলে জানা গেছে।

গজারিয়ার ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com