বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী দীর্ঘ সাড়ে ১৭ বছর কারাবাসের পরও রাজনৈতিক জনপ্রিয়তায় অটুট মামুন শাহজাদপুরে বিআরডিবির উদ্যোগে সমিতির সদস্যদের ঋণ ও গাছের চারা বিতরণ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইফুর রহমানের বিরুদ্ধে সম্পদের পাহাড় ও ঠিকাদারি সিন্ডিকেট গড়ার অভিযোগ ভুল বিদ্যুৎ বিল: গ্রাহকের কাছে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত আদালত থেকে বেরিয়ে তিশা বললেন, ‘দরকার হলে আরও পাঁচবার আসব’

যদি বাপের বেটি হয়ে থাকি, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব, ইনশাআল্লাহ: রুমিন ফারহানা

  • আপডেট সময় রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১.২৮ পিএম
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা॥



ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা।

গতকাল শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের স্থানীয় পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে কর্মিসভায় ব্রাহ্মণাড়িয়া-২ আসন থেকেই নির্বাচন করার কথা ঘোষণা দেন রুমিন ফরহানা।

এসময় তিনি বলেন, ‘আমি যদি এক বাপের বাচ্চা হয়ে থাকি, সরাইল-আশুগঞ্জ (ব্রাহ্মণাড়িয়া-২ আসন) থেকেই নির্বাচন করব।

আমি বৃদ্ধ মাকে ঢাকার মাটিতে আল্লাহর জিম্মায় রেখে প্রতি সপ্তাতে দুই তিন দিন এই মাটিতে পড়ে থাকি তামাশা করার জন্য না। আমাকে বহিরাগত বলো। আমার বাবা এখান থেকে নির্বাচন করেছেন। আমি এখান থেকেই নির্বাচন করব।’

গত ২৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক আবদুল মান্নান ও সদস্যসচিব সিরাজুল ইসলামের স্বাক্ষরিত একটি পত্রে সরাইলে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি হওয়ার ঘোষণা দেন।

কিন্তু এতে পূর্ণাঙ্গ কমিটির নামে শুধু সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্করের নাম প্রকাশ করা হয়। বাকি ৯৯ জনের নাম এখনো প্রকাশ করা হয়নি।

এ সম্পর্কে কর্মিসভায় রুমিন ফরহানা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার মাটি খালেদা জিয়ার ঘাঁটি, তারেক জিয়ার ঘাঁটি। বিএনপির এই ঘাঁটিতে ১০১ জনের কমিটি ঘোষণা দিয়ে ২ জনের বাইরে কারও নাম প্রকাশ করা যায় না। আমরা ৯৯ জনের নাম জানি না। আজ আমাকে বলা হচ্ছে, আমি নাকি থাকব না।’

নিজ অনুসারীদের উদ্দেশ্যে রুমিন ফরহানা বলেন, ‘আমার হাতকে শক্তিশালী করুন। আমার হাতকে শক্তিশালী করা মানে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করা, বিএনপির হাতকে শক্তিশালী করা।’

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com