বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শিক্ষক নাকি জুয়াড়ী? সিরাজগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ জুয়ার আড্ডায় পরিণত হওয়ার অভিযোগ পুলিশও জানে না মহাসড়কে এগুলো বৈধ না অবৈধ? সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন

যমুনায় ডুবে যাওয়া স্কুল ছাত্রের লাশ উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৩.৫৭ পিএম
প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার॥


সিরাজগঞ্জ শহরের ক্রসবাঁধ-৩ এলাকায় বন্ধুদের সঙ্গে যমুনায় গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া নবম শ্রেণির স্কুল ছাত্র জিহাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরি দল অভিযানে নেমে যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

জিহাদ (১৫) সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর বাগানবাড়ি মহল্লার মো. জুয়েল হোসেনের ছেলে এবং শহরের সবুজ কানন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার তার নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। পরে তাকে না পাওয়া গেলে খবর দিয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিয়ে আসা হয়।

এরপর শুক্রবার বিকেল থেকে ৫ সদস্যের ওই ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে কাজ শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় ওই উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে শনিবার সকাল ৭টা থেকে দ্বিতীয় দিনের মতো আবার উদ্ধার অভিযান শুরু করা হলে আড়াই ঘণ্টা চেষ্টা করার পর সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার স্কুল ছুটি থাকায় দুপুরে জিহাদ তার বন্ধুদের নিয়ে যমুনার ক্রসবাঁধ-৩ সংলগ্ন এলাকায় গোসলে নামে। গোসলের একপর্যায়ে যমুনা নদীতে ডুবে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com